ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ 

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ PM
ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করা হয় © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের কালিবাড়ী মোড় বাইতুল আমিন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় তারা বলেন, ‘ঢাকায় পুলিশ প্রশাসনের ডিসি মাসুদ যে আচরণ করেছেন, যা বলেছেন সেটা কখনোই কাম্য নয়। আমরা পুলিশ প্রশাসন এর কাছে এগুলো আশা করিনি। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়ালের হাত আছে বলে উল্লেখ করেন তারা।’

তারা আর‌ও বলেন, ‘আমরা হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চে উপস্থিত হয়েছি। সেখানে ডিসি মাসুদ কখনোই বাধা দিতে পারেন না। এরপর তারা হাদি হত্যার এবং ইনকিলাব মঞ্চের মূখপাত্র জাবির কে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন।’

স্লোগান দিয়ে তারা বলেন, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব। আমি কে, তুমি কে হাদি হাদি। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। কে বলেছে হাদি নাই, হাদি সারা বাংলায়। এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। জাবির ভাইয়ের কিছু হলে, আমরা আছি তোমার সাথে। জাবির ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এ্যাই তারা অন্ধকার রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে।’

এ সময় বক্তব্য দেন চাঁদপুর জেলা ছাত্রশক্তির আহব্বায়ক সাগর হোসেন, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুবুর রহমান, জাহিদ এবং নিয়াজ মোর্শেদসহ অন্যরা। 

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬