ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমার হুঁশিয়ারি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ PM
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দিচ্ছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দিচ্ছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি © টিডিসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, ‘ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওসমান হাদির আদর্শে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে মাসুমা হাদি অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের একাধিক চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সহায়তা কামনা করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যদি প্রশাসনের এমন আচরণ দেখা যায়, তাহলে সেই প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব—এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। এ সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬