তারেক রহমান একটা কাগজে বাঘ: নাসিরুদ্দীন পাটোয়ারী

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ PM
নাসিরুদ্দীন পাটোয়ারী

নাসিরুদ্দীন পাটোয়ারী © টিডিসি ফটো

ঢাকা - ৮ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, সরকার তারেক রহমানকে ভয় পায়। তারেক রহমানের চাপে সরকার ব্যালেন্স হারাইয়া ফেলেছে। কখনো আমাদের ওপর, কখনো সরকার নিজের ওপর অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না। তারেক রহমান একটা কাগজে বাঘ। এটা আসল বাঘ না। রয়েল বেঙ্গল টাইগার যদি বলেন, তাহলে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শহিদ মিনারে 'জুলাই ঐক্য' কর্তৃক আয়োজিত ‘র‍্যালি ফর বাংলাদেশ’-এর সমাবেশ এসব কথা বলেন তিনি।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, সরকার মনে করে যে তারেক রহমান না কোন পারমাণবিক বোম। আরে তারেক রহমান একটা বেলুন। একটা সুঁই নিয়ে রেডি রাখবেন, এটাতে একটু টোকা দিবেন, ফুস হয়ে যাবে। ভয় পাবার কোন কারণ নাই।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে। এই আমলেও গতকাল এগুলো দেখেছি। আমরা সরকারের প্রতি, এই প্রশাসনের প্রতি ধিক্কার জানাই।

তিনি বলেন, যারা এই বিভৎস অবস্থার মধ্যে চুপ থেকেছে এবং এই চুপ থেকে মনোসম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের কর্মীরা, যারা রাজপথে নেমে এসেছিল তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে। আমরা সরাসরি বলতে চাই গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল।আমরা এর সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9