মনিপুর স্কুলে ৪ কেন্দ্রের একটিতে হারলেন জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ PM
সকালে নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমির

সকালে নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমির © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দিয়েছেন। তার নিজ কেন্দ্রের একটিতে হেরেছেন ঢাকা-১৫ আসনে জামায়েত জোটের এই প্রার্থী। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, মনিপুর উচ্চ বিদ্যালয়ে (বালক শাখা) চারটি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ২২ নম্বর কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৪৭ জন।

এই কেন্দ্রটি ও ২৩নং কেন্দ্র মহিলা ও বাকি দুটি—২৪ ও ২৫নং কেন্দ্র পুরুষ ভোটারদের জন্য। তাই জামায়াত আমির ২৪ ও ২৫নং কেন্দ্রের যেকোনো একটিতে ভোট দিয়েছেন।

এর আগে আজ সকাল ৭টা থেকে সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

সংশোধনী
মনিপুর উচ্চ বিদ্যালয়ের ২২নং কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেদনটি করা হয়েছিল। পরে চারটি কেন্দ্র রয়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬