তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে বড় ব্যবধানে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন।

এই বিদ্যালয়ের তিনটি কেন্দ্রের (৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্র) সমন্বিত ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।

এর মধ্যে কেন্দ্র নম্বর ৩৪-এ মোট ১ হাজার ৮৮৮টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ইশরাক (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট এবং মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২৫ ভোট। এ ছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১৫টি।

কেন্দ্র নম্বর ৩৩-এ মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১৬ ভোট। এই কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট ও ‘না’ ভোটের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৩৩ এবং ৪১৫।

কেন্দ্র নম্বর ৩৫-এ ধানের শীষের পক্ষে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬