এক আসনের ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে হাতপাখা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ PM
হাতপাখা

হাতপাখা © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ৪০টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলিউল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া বেসরকারি ও প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। 

এই আসনে হাতপাখার অলিউল্লাহ পেয়েছেন ৩০ হাজার ৯১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট। সে হিসেবে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর আগে ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে থাকলেও ৪০ কেন্দ্রের ফলাফলে হাতপাখা তাকে ছাড়িয়ে যায়। 

ট্যাগ: হাতপাখা
রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬