ফলাফলে আমরা এগিয়ে: জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছেন দলটির আমির ড. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের ফল গণনা এখনো শেষ হয়নি। এখনই চূড়ান্ত কিছু বললে ভোটারদের প্রতি সুবিচার হয় না। ধীরে ধীরে ফল আসবে। জাতির গুরুভার পেলে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করব। আপনারা (সাংবাদিক) আমাদের ভুল হলেও ছাড় দেবেন না।

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনার কাজ।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9