এক কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে বিএনপি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ PM
ফেনীতে ভোট কেন্দ্রে নারী ভোটার

ফেনীতে ভোট কেন্দ্রে নারী ভোটার © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের একটি কেন্দ্রে জামায়াত সমর্থিক ঈগল প্রতীকের প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। কেন্দ্রটি হলো- ধুমসাহাদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নাল আবদিন এক হাজার ২১০টি। এই আসনে জামায়াত সমর্থিক প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ৫৪৯ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন হাতপাখার মোহাম্মদ একরামুল হক ২১২টি ভোট পেয়েছেন।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।

রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬