শরীয়তপুর-২ আসনে ভোট স্থগিতের আবেদন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ PM
জামায়াত প্রার্থী মাহমুদ বকাউল

জামায়াত প্রার্থী মাহমুদ বকাউল © সংগৃহীত

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জাল ভোট পড়েছে-এমন অভিযোগে ভোট স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেন। 

জামায়াতের প্রার্থী মাহমুদ হাসান বকাউল বলেন, সকাল থেকে ২ আসনে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে তাই প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল। তিনি আমার হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। তার দাবি বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, তবে আমি আমার প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়েছি- এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি তার আবেদনের প্রেক্ষিতে একটি লিখিত প্রতিবেদন রিটার্নিং অফিসারকে পাঠিয়েছি। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬