আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ছবি

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

এদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামী কাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরইমধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও লেখেন, যাদের এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬