এখন পর্যন্ত ভোট সুষ্ঠু কিনা প্রশ্নে তারেক রহমান বললেন— ‘টু আর্লি টু মেক এনি কমেন্টস’

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে কিনা; সেটা এখনো বলার সময় হয়নি। এটা ‘টু আর্লি টু মেক এনি কমেন্টস।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে এখন পর্যন্ত যে গণঅংশগ্রহণ দেখা যাচ্ছে, তা প্রত্যাশা পূরণ করছে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১টার পর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমি মনে করি, সমগ্র বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এ দিনটির জন্যই সবাই অপেক্ষা করছিলেন। 

ভোট উৎসবের পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে হয়তো বিস্তারিত তথ্য থাকতে পারে, কারণ তিনি সরকারে আছেন। তবে আমি এখনো সারাদেশের সামগ্রিক তথ্য পাইনি, তাই এ বিষয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। আমি শুধু ঢাকার পরিস্থিতি যতটুকু দেখেছি, বলতে পারি মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

তিনি বলেন, গত দুই দিনে আমরা দেখেছি, মানুষ লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি, সেই উৎসাহ শেষ পর্যন্ত বজায় থাকবে।

নির্বাচনকে ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনায় কয়েকজন এজেন্ট বা সদস্য অস্ত্র ও টাকাসহ আটক হওয়ার খবর পাওয়া গেছে। আজ সকালেও এমন একটি সংবাদ দেখেছি। তবে এসব ঘটনা সামগ্রিক নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে বলে মনে করি না।

তিনি বলেন, আসুন আমরা সবাই চেষ্টা করি এই উত্তরণের পথ সত্যিই সফল হলো কি না, আমরা গণতন্ত্রের পথে এগোতে পারলাম কি না। অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন, তবে গণতন্ত্রের সূচনা আরও দৃঢ় হবে।

ভোটে এখন পর্যন্ত যে গণঅংশগ্রহণ দেখা যাচ্ছে, তা সুষ্ঠু ও প্রত্যাশা পূরণ করছে কি না—এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে তারেক রহমান বলেন, এখনো সময় হয়নি; এটা “টু আর্লি টু মেক এনি কমেন্টস।”

শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যম…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9