ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ AM
বিএনপি-জামায়াতের মার্কা

বিএনপি-জামায়াতের মার্কা © টিডিসি ফটো

ফেনীর ছাগলনাইয়ায় জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। আটকদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ১৩ জনকে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬