ভোটকেন্দ্রে নিয়মবহির্ভূতভাবে প্রবেশ, মিরপুরে জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ AM
ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে মিরপুরে জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে মিরপুরে জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড © সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই পোলিং এজেন্টকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্র এলাকায় অবৈধভাবে প্রবেশ ও প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোটের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্ট নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। পরে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারায় তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

অবৈধ প্রভাব বিস্তারের দায়ে আদালত তাদের প্রত্যেককে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অনিয়মের অভিযোগে একই কেন্দ্রের পোলিং অফিসার মোসা. সুমনা ইসলামকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9