সব ষড়যন্ত্র ও অপকৌশলের জবাব দেবে জনগণ: মাহদী আমিন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ AM
 মাহদী আমিন

মাহদী আমিন © সংগৃহীত

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র ও অপকৌশলের জবাব জনগণই দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন, তাই নির্বাচন ঘিরে সবার মধ্যে গভীর আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কাজ করছে।'

তিনি বলেন, 'বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, যা আজ দেশ-বিদেশের সর্বজনীন বিশ্বাস। তবে পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, ভুয়া ব্যালট ও সিল, কারচুপি, জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক।' 

এসময় তিনি দাবি করেন, শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকান্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেফতার হয়েছেন, এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে। অসংখ্য ঘটনার মধ্যে জামায়াত জোটের অবৈধ ও অনৈতিক কার্যক্রম, আচরণবিধি লঙ্ঘন, এবং পরিকল্পিত নাশকতার যে বিষয়গুলো মূলধারার গণমাধ্যমে উঠে এসেছে, তার গুটিকয়েক শিরোনাম এখানে উপস্থাপন করছি।

• ৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা
• জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ’আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব
• সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক, ২ বছরের কারাদণ্ড
• টাকা বিতরণের অভিযোগে নেত্রকোণা ইউনিয়ন জামায়াতের আমির আটক
• সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক
• পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক
• পল্লবীতে জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিস্কার
• ভোটারদের টাকা বিতরণ, জামায়াতের শিক্ষককে কারাদণ্ড
• ‘ভোট কিনতে গিয়ে’ জনতার ধাওয়া, দৌড়ে পালালেন জামায়াত নেতা
• নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে
• দাড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা জামায়াত কর্মীদের
• সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
• জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোটকেন্দ্র দখল চেষ্টার অভিযোগ
• অবৈধভাবে নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি
• ঝিনাইদহ-৪ দাড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ
• জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
• পলাশবাড়ীতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে লাঠি উদ্ধার
• রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত
• মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামায়াত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
• জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে জনতার হাতে আটক জামায়াত নেতা
• রাতে ভোটকেন্দ্রে প্রবেশ, জামায়াত নেতা আটক
• রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
• টাকা বিলি করার অভিযোগে গোদাগাড়ীতে জামায়াত আমিরের গাড়ি ঘেরাও
• সিলসহ জামায়াত কর্মীকে হাতেনাতে ধরলো এলাকাবাসী, মিরপুর থেকে সরাসরি
• বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক
• অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
• মির্জাগঞ্জে অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
• জামায়াত নেতার মৎস্য খামারে মিলল বোমা তৈরির সরঞ্জাম, পাশেই ভোটকেন্দ্র
• নারায়ণগঞ্জ-৩ আসনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে সাবেক জামায়াত নেতা, ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা
• নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত, যুবদল নেতাকে ছুরিকাঘাত
• প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে সাবেক জামায়াত নেতা, ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা
• ঢাকা-১৪ আসনে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ: নীল ব্যাগ নিয়ে চাঞ্চল্য
• টাকাসহ জামায়াতের সেক্রেটারি হাবিব মল্লিক আটক
সব ষড়যন্ত্র ও অপকৌশলের জবাব দেবে জনগণ, নিজের ভোট নিজে দিয়ে, ধানের শীষের পক্ষে শান্তিপূর্ণ ভোট প্রদানের মাধ্যমে। জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপির বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।

একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেমন হলো বাংলাদেশের নতুন জার্সি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9