ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ AM
ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক © সংগৃহীত

বস্তাভর্তি টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল নেতা কাজল মৃধাকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর এলাকার খেপুপাড়া গার্লস স্কুল কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। বস্তায় আনুমানিক অর্ধকোটি টাকা রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

আটক কাজল মৃধা স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের কর্মী।

আটকের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন‌ও) কাউসার হামিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কাজল মৃধা নামে এক রাজনৈতিক দলের সদস্যকে একটি কেন্দ্রের সামনে থেকে আটক করেছে কোস্ট গার্ড। তার কাছে থাকা বস্তায় টাকা পাওয়া গেছে। এ বিষয়ে কোস্ট গার্ড ও প্রশাসন তদন্ত করছে। পাশাপাশি টাকার গণনা চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

‘মাদক অভিযান নিয়ে থানার বিষয়ে আর না বলি’— সংবাদ সম্মেলনে ইশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আপ্লুত ইশরাক যেন সবার মন জয় কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আমি কোনো ভুল করিনি’— ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা ব…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • ১৯ অক্টোবর ২০২৬
আমন্ত্রণ পেয়েও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে আসেনি বিরোধী দ…
  • ১৯ অক্টোবর ২০২৬