লক্ষ্মীপুর-৩: লড়াই জমবে ধানের শীষ ও দাঁড়িপাল্লায়

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ PM
লক্ষ্মীপুর জেলার সংসদীয় আসনের ম্যাপ

লক্ষ্মীপুর জেলার সংসদীয় আসনের ম্যাপ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৭৬নং আসন লক্ষ্মীপুর-৩। ১ টি পৌরসভা ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি  লক্ষ্মীপুর জেলার চারটি আসনের খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এ আসনে বিজয়ের জন্য লড়াই করবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা।

৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন ভোটারের বিপরীতে ৬ জন প্রার্থী পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ধানের শীষ প্রতীকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দাঁড়িপাল্লা প্রতীকে ডঃ মুহাম্মদ রেজাউল করিম, লাঙ্গল প্রতীকে এ কে এম মহিউদ্দিন, আম প্রতীকে  সেলিম মাহমুদ, হাতপাখা প্রতীকে মোঃ ইব্রাহিম ইসলামী এবং ছাতা প্রতীকে অ্যাডভোকেট মোঃ শামসুদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, এ আসনে ৬জন প্রার্থী থাকলেও লড়াই হবে ধানের শীষ আর দাঁড়িপাল্লায়। তবে এই দুইজন প্রার্থীর মধ্যে কাউকে নিয়ে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। আগামীকালের নির্বাচন শেষে জয়ের মালা কে পড়বেন তা দেখার অপেক্ষা করছেন লক্ষ্মীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, এ আসনে ২ লক্ষ ২৯ হাজার ৭০৯ জন পুরুষ ভোটার এবং ২ লক্ষ ১৪ হাজার ৭৫৮ জন মহিলা ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬