‘ভোটকেন্দ্রে ফোন নেওয়ার প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও’

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া–সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণায় দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘সন্ধ্যার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’

ডা. শফিকুর রহমান দাবি করেন, একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে। যারা ‘চোরাই পথে’ ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি নির্দিষ্ট কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর। জনগণের রায় উপেক্ষা করে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে দেশে আবারও ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা বারবার জুলাই চাই না।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ: সমস্যা ও উত্তরণের উপায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভিসা পলিসি সহজ করা হচ্ছে
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage