‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্রয়োজন, ছাত্রদল সে পন্থায়ই অবলম্বন করবে’

১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪ PM
 ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদের যেভাবে দমন করা প্রয়োজন, ছাত্রদল সেই পন্থাই অবলম্বন করবে বলে হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব।
‎মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের সেই অঙ্গীকার আমরা রক্ষা করে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথায় নয়, কাজে বিশ্বাসী।’
‎‎জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে আমরা হৃদয়ে ধারণ করি। ১৪০০ শহীদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারি না। যারা বারবার বাংলাদেশকে রক্তাক্ত করেছে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাদেরকে যেভাবে দমন করা প্রয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সে পন্থায়ই অবলম্বন করবে।’
‎

‎

‘সিলিন্ডার গ্যাস শুনলেই ভয় পাই’—ভাইরাল সেই বক্তব্যের ফের ব…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে ‘ঘুমন্ত’ চালকের মৃত্যু
  • ১০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  • ১০ নভেম্বর ২০২৬
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950