সংসদ নির্বাচন

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান-বিপণীবিতান বন্ধ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ AM
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। 

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এবং সরকারি সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করে বুধবার ও বৃহস্পতিবার দেশের সব ধরনের বিপণীবিতান বন্ধ রাখা হবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে সরকার ইতোমধ্যেই ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া কারখানার শ্রমিকদের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) আগে থেকেই সাধারণ ছুটির অন্তর্ভুক্ত ছিল। ফলে টানা কয়েক দিনের ছুটিতে সরগরম হতে যাচ্ছে নির্বাচনী পরিবেশ।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬