গণসংযোগকালে সংঘর্ষে জড়ালেন বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা, আহত ১০

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ AM
সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে অনেকেই

সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে অনেকেই © টিডিসি ফটো

নাটোরের লালপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নাটোর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজার এলাকায় টিপু গ্রুপের গণসংযোগ চালানোর সময় টিপু গ্রুপের সমর্থকরা অতর্কিত ভাবে পুতুল গ্রুপের পার্টি অফিসে হামলা চালায়। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৫ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষে টিপু গ্রুপের ১০ জন আহত হন। আহতরা হলেন- ফারুক (৪৮), শরিফুল (৩৪), সম্রাট (২৬), শিহাব (৩০), সাহেদ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), আকমল (৩৫), ফরহাদ (২৮) ও ফারুক (৩৭)। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে তাইফুল ইসলাম টিপু অভিযোগ করে বলেন, আমাদের নেতাকর্মীরা কলস প্রতীকের নির্বাচনী প্রচারণা চালানোর সময় কচুয়া বাজারে পুতুলের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9