জাতীয় পার্টিই নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হতে পারে:  জাপা মহাসচিব

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ AM
জাতীয় পার্টির পথসভায় বক্তব্য দিচ্ছেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির পথসভায় বক্তব্য দিচ্ছেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী © সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিই নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা জনগণের শক্তিতে ভর করে প্রকৃত গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির পথসভায় তিনি এ কথা বলেন।

শামীম হায়দার বলেন, যারা দোষী, তাদের আইন অনুযায়ী বিচার করা হোক। কিন্তু একটি বৃহৎ দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সংবিধানসম্মত নয়।

বর্তমান সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী চরিত্র’ ও ‘ইঞ্জিনিয়ারড নির্বাচন’-এর প্রস্তুতির অভিযোগ তোলেন জাপা মহাসচিব। তার মতে, একটি পূর্বপরিকল্পিত ও পূর্বনির্ধারিত নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ, যেখানে জনগণের ভোটাধিকার গুরুত্বহীন হয়ে পড়বে।

অন্যান্য দলের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, ‘এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বিএনপির সঙ্গে জোট করতে না পেরে জামায়াতে যোগ দিয়েছে। এনসিপি আর জামায়াত একই সত্তা।’ তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে জাতীয় পার্টির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষের গোষ্ঠীগুলো নিয়মিত অপপ্রচার চালাচ্ছে।

শামীম হায়দার আরও বলেন, ‘জামায়াত নিষিদ্ধের সময়ও আমরা এর বিরোধিতা করেছিলাম। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।’

সভায় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার, জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তি প্রমুখ বক্তব্য দেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬