গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ AM
গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া © সংগৃহীত

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়ে আহত হন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার নতুন চর ভূঁইয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সিপন ভূঁইয়া জানান, নির্বাচনী প্রচার শেষ করে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা নিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির রাস্তায় পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত প্রার্থী।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬