ব্রাহ্মণবাড়িয়াবাসী গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করব: রুমিন ফারহানা

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ AM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © টিডিসি ফটো

গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে তারপর অন্য জায়গায় যাবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (৬জানুয়ারী)বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আয়োজিত ডাকবাংলা খেলার মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর এর চান্দুরা বুধন্তী ইউনিয়নকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা,স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদের জন্য যা যা করা দরকার আমি করবো,ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় কেনো হবে না আল্লাহ যদি আমাকে এমপি বানায় ব্রাহ্মণবাড়িয়ায় আমি বিশ্ববিদ্যালয় করবো এবং ঢাকা সিলেট মহাসড়ক হবে আন্তর্জাতিক মানের মহাসড়ক।

তিনি আরও বলেন,সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না,মেশিন নষ্ট থাকে আমি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব, বেকারত্ব দূর করবো,মা বোনরা যেনো ঘরে বসে কিছু করতে পারে তাদের স্বামী সন্তানের পাশে দাড়াতে পারে সেই ব্যবস্থা করবো।প্রবাসীদের সমস্যা চাওয়া পাওয়া এবিষয়ে আমি সংসদ তাদের জন্য কথা বলবো।

এসময় রুমিন ফারহানার কর্মী সমর্থক,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950