যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান, ভ্যানর‍্যালি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ AM
যমুনার সম্মুখে অবস্থান ইনকিলাব মঞ্চের

যমুনার সম্মুখে অবস্থান ইনকিলাব মঞ্চের © সংগৃহীত

যমুনার সামনে অবস্থান করায় পূর্বঘোষিত ইনকিলাব মঞ্চের ভ্যানর‍্যালি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, ‘যমুনার সম্মুখে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ইনকিলাব মঞ্চের আজকের ভ্যানর‍্যালি স্থগিত করা হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: দফায় দফায় ভূমিকম্পে কাঁপল কয়েকটি জেলা

অবস্থানকালে ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায়।

পরে রাতে ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ইনকিলাব মঞ্চের দাবির সাথে একাত্মতা পোষণ করে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একইসাথে শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের জন্য সরকারের আশু পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছেন তিনি।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬