রঙিন ব্যানারে প্রচারণা চালানোর অভিযোগ বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ PM
বিএনপি ও জামায়াত প্রার্থীর রঙিন ডিজিটাল ব্যানার (বা থেকে)

বিএনপি ও জামায়াত প্রার্থীর রঙিন ডিজিটাল ব্যানার (বা থেকে) © সংগৃহীত ও সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রঙিন ব্যানার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও তা অমান্য করে নির্বাচনী প্রচারণা চালনার অভিযোগ উঠেছে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের পরস্পর প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে।

আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দলীয় মনোনয়নে নির্বাচন করছেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ধানের শীষ এবং ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মোস্তফা ফয়সাল পারভেজ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।

অভিযোগ উঠেছে, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় ডিজিটাল রঙিন ব্যানার টানিয়ে তাদের প্রচারণা চালানো হচ্ছে।

নির্বাচনী আচরণবিধিমালা ৭ (ঙ) উপধারা অনুযায়ী, ইলেকট্রিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, লিফলেট ও ফেস্টুন সাদা-কালো রঙের হতে হবে এবং এর আয়তন হবে ১০ ফুট বাই ৪ ফুট। এসব ব্যানারে প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

তবে কাহালু সদর, মালঞ্চা, তালোড়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের রঙিন ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। কাহালু সদরের রেলওয়ে স্টেশন ও চারমাথা এলাকায় মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্বলিত দুটি ব্যানার দেখা যায়। এছাড়া নিজের প্রতীক ও ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সেসব ব্যানারে শিক্ষার্থী, নারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের ছবি দেখা গেছে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে দাবি করেন, প্রচারণায় আচরণবিধির কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, ব্যানার, প্যানা, ফেস্টুন ও বিলবোর্ডে প্রচার-প্রচারণার বিষয়টি সমন্বয় করছে নির্বাচনী মিডিয়া সেল। যত দূর জানি, তারা নির্বাচনী আচরণবিধিমালা মেনেই এবং প্রশাসনকে অবগত করে নির্বাচনী এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছেন। রঙিন বিলবোর্ডেও বিধিনিষেধ নেই। প্রচারণায় কোনো আচরণবিধির ব্যত্যয় ঘটেনি।

এদিকে কাহালু উপজেলা সদর ও মালঞ্চা বাজারসহ কয়েকটি এলাকায় ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেনের রঙিন ডিজিটাল ব্যানারও চোখে পড়েছে।

তবে মোশারফ হোসেন নিজেও গণমাধ্যমে দাবি করেন, বিধিমালা লঙ্ঘন করে কোথাও রঙিন ব্যানার টানানো হয়নি। তার ভাষ্য, রঙিন ব্যানার নয়; বরং বিধি মেনে রঙিন বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাশপিয়া তাসরিন গণমাধ্যমকে জানান, নির্বাচনী আচরণবিধিমালা অনুযায়ী প্রার্থীদের রঙিন ব্যানার, লিফলেট ও ফেস্টুন ব্যবহারে বিধিনিষেধ আছে। তবে রঙিন বিলবোর্ড টানানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।

বিলবোর্ড স্থাপনের ক্ষেত্রে পুরো নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড টানানো যাবে না। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। পরিবেশের ক্ষতি বা নিরাপত্তা বিঘ্নিত হয়—এমনভাবেও বিলবোর্ড স্থাপন করা যাবে না।

গণমাধ্যমকে কাশপিয়া তাসরিন বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9