শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা সুইডেন ও কোরিয়া বিএনপির নেতাদের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM
শ্রদ্ধা নিবেদন করেছেন সুইডেন ও কোরিয়া বিএনপির নেতারা

শ্রদ্ধা নিবেদন করেছেন সুইডেন ও কোরিয়া বিএনপির নেতারা © সংগৃহীত

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সুইডেন ও কোরিয়া বিএনপির নেতারা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সুইডেন ও কোরিয়া বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক পিএস ১/১১ মধ্যেপ্রাচ্যের টেলিকন্ফারেন্সের সমন্বয়কারী ও যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু, কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামাল সজল, সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ জামান, জার্মান বিএনপি নেতা মঈন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক ফাতেমা খানম, সাকসেস স্টাডির সিও ইব্রাহিম খান, কোরিয়া ভিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু হানিফ তালুকদার, তরিকুল ইসলাম, এম এন ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় আবদুল লতিফ সম্রাট শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরের পাশে গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা প্রমাণ করেন তিনি কেমন মানুষ ছিলেন। দল মত নির্বিশেষে তার জানাজা মুসলিম পৃথিবীতে সবচাইতে বড় জানাজা অনুষ্ঠিত হয়। গ্রিনিজবুকে তার জানাজা স্থান করে নিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি কোনো স্বৈরশাসনের সাথে আপোষ করেননি।

এক কথায় তিনি অসাধারণ একজন দেশপ্রেমিক রাজনৈতিক মানুষ ছিলেন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে বিএনপি বিপুল ভোটে সংসদীয় আসনে বিজয়ী অর্জন করে তিনি ক্ষমতায় আসবেন। দেশকে উচ্চতার শিখরে পৌঁছে দিবেন-সে প্রত্যাশা আমরা করতে পারি। ক্ষমতায় এসে বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন। দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল সহনশীল থাকলে কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচন বানচাল করতে পারবে না। আর কেউ করতে চাইলে দেশের জনগণ তা অতীতের মতো রুখে দাঁড়াবে।

ট্যাগ: বিএনপি
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9