সুখবর পেলেন কেন্দ্রীয় বিএনপি নেতা

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ PM
এ্যাডভোকেট মোহাম্মদ আলী

এ্যাডভোকেট মোহাম্মদ আলী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাহখানেক দলে ফেরালেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীকে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। 

পরে তিনি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীককে সমর্থন করায় আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন পান আলহাজ মো. ফকির মাহবুব আনাম স্বপন। এ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পদে প্রার্থী হন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়। এরপরই ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এ প্রেক্ষিতেই আজ দলটি এ আদেশ প্রত্যাহার করে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬