একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে: জিলানী

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ PM
নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন এস এম জিলানী

নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন এস এম জিলানী © টিডিসি

একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালপুর এলাকার নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্য এসএম জিলানী বলেন, ২০২৪ সালে এ দেশের কৃষক, শ্রমিক ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গণ-অভ্যুত্থান সংগঠিত করেছিল একটি গোষ্ঠী সেই গণ-অভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদের জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনের দিকে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে। 

তিনি বলেন, ‘যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি তারা নতুন করে বাংলাদেশে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আজকে আপনাদের বুঝতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দল কারা। তাদের পক্ষে আপনাদের থাকতে হবে।’

স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানী বলেন, ‘আমি ১৭ বছর এখানে ছিলাম। ২০০৮ ও ১৮ সালে দুইবার নির্বাচন করেছি। ২০১৪ ও ২৪ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। সঙ্গত কারণে জাতীয়তাবাদের সদস্য হিসেবে আমিও নির্বাচনে অংশগ্রহণ করি নাই। দলের নির্দেশনা পালন করেছি। তাই আপনারা (জনগন) ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’ 

নির্বাচনী জনসভায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে অন্যদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now