ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে বিএনপির তিন কমিটি

১০ জুন ২০১৯, ০৯:২২ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ৩টি কমিটি গঠন করেছে বিএনপি। রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিগুলো হলো নির্বাচন পরিচালনা, বাছাই ও আপিল কমিটি। 

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আমিরুল ইসলাম খান আলিম, রাজিব আহসান। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে বাছাই কমিটির প্রধান করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব ও আকরামুল হাসান। 

আর আপিল কমিটির প্রধান করা হয়েছে বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। কমিটির অন্য সদস্যরা হলেন, ড. আসাদুজ্জমান রিপন, আমান উল্লাহ আমান। 

এর আগে ঈদের আগে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেয় বিএনপি। 

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬