ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরিজ স্থগিত

১০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ PM
 বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল © সংগৃহীত

ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফলে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দলের ফটোসেশন হয়। শনিবার সকাল ৯টার ফ্লাইটে দেশ ছাড়ার সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। তবে শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়, আপাতত ওমান যাওয়া হচ্ছে না যুবাদের।

বিসিবি জানিয়েছে, ওমানে সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের জানিয়েছে, ওমান কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।

গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হয়। এসিবির মাধ্যমে এ প্রক্রিয়া সমন্বয় করা হচ্ছে। তবে ভিসা ইস্যু করা বিসিবির নিয়ন্ত্রণের বাইরে। দলকে যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে বোর্ড আরও বলেছে, ভিসা পাওয়া মাত্রই প্রয়োজনীয় ভ্রমণব্যবস্থা করা হবে।

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ভিসা জটিলতায় সিরিজটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত সিরিজ আয়োজন করা সম্ভব হলেও ম্যাচের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আটক থাকবেন, নাকি দাদির শেষকৃত্যে যাবেন—অভিজিতকে সিন্ধান্ত ন…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে অর্থনৈতিক অংশীদার…
  • ১০ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা অন্য চাকরির পরীক্ষার দিন সমন্বয়…
  • ১০ অক্টোবর ২০২৬
নানা কারণে শিক্ষকরা প্রকৃত শিক্ষাদান করাতে পারেন না: গণশিক্…
  • ১০ অক্টোবর ২০২৬
আটক অভিজিৎ ককরোচ পার্টির দায়িত্বের ভার যার হাতে দিলেন
  • ১০ অক্টোবর ২০২৬