দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক

১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৫:১০ PM
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভের যোগ ‍দিতে আসার আগেই দিল্লী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের হাতে আটক হওয়ার পর ‘দেশের তরুণেরা জেগে উঠেছে’ বলে মন্তব্য করেছেন কেজরিওয়াল। 

শুক্রবার (৯ অক্টোবর) কেজরিওয়াল বলেছিলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বিক্ষোভে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে যোগ দিতে তরুণদের প্রতিও আহ্বান জানান তিনি।

গ্রেফতার হওয়ার আগে শনিবার (১০ অক্টোবর) সকালে সিজেপির নেতাদের আটকের পর কেজরিওয়াল বলেছিলেন, উড়োজাহাজে থাকা তেলাপোকাদের আটক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভয়ের প্রকাশ ঘটিয়েছেন। দিল্লির কেন্দ্রে নিরাপত্তা জোরদার ও বিক্ষোভ ঠেকাতে নেওয়া পদক্ষেপের সমালোচনা করে কেজরিওয়াল পরিস্থিতিকে ‘জরুরি অবস্থার চেয়েও খারাপ’ বলে আখ্যা দেন।

আটক থাকবেন, নাকি দাদির শেষকৃত্যে যাবেন—অভিজিতকে সিন্ধান্ত ন…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে অর্থনৈতিক অংশীদার…
  • ১০ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা অন্য চাকরির পরীক্ষার দিন সমন্বয়…
  • ১০ অক্টোবর ২০২৬
নানা কারণে শিক্ষকরা প্রকৃত শিক্ষাদান করাতে পারেন না: গণশিক্…
  • ১০ অক্টোবর ২০২৬
আটক অভিজিৎ ককরোচ পার্টির দায়িত্বের ভার যার হাতে দিলেন
  • ১০ অক্টোবর ২০২৬