মারা গেছেন ককরোচপ্রধান অভিজিৎ দীপকের দাদি

১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ PM
ককরোচপ্রধান অভিজিৎ দীপকে

ককরোচপ্রধান অভিজিৎ দীপকে © সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ডাকা বিক্ষোভের আগে আটক থাকা অবস্থায় দাদির মৃত্যুর খবর পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শেষকৃত্যে যোগ দিতে তিনি বাড়ি ফিরবেন, নাকি আটকের মধ্যেই বিক্ষোভ চালিয়ে যাবেন, সে সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। খবর টাইমস অফ ইন্ডিয়ার 

শনিবার (১০ অক্টোবর) বার্তা সংস্থা এএনআইকে উদ্ধৃত করে দিল্লি পুলিশের সূত্র জানায়, দীপকে চাইলে শেষকৃত্যে যোগ দিতে ফিরে যেতে পারেন। অন্যথায় আটকের মধ্যেই থেকে বিক্ষোভ চালিয়ে যেতে পারেন।

দীপকের দাদি সাবিত্রীবাই শঙ্কররাও ডিপকে (৮৫) শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সানতুক পিম্পরি গ্রামের নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। এর আগে হিঙ্গোলির একটি হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। রোববার সকাল ১০টায় তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

দীপকে এক চাচাতো ভাই জানান, দিল্লিতে আটক থাকায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ডিপকের মা-বাবাকে মৃত্যুর খবর জানানো হয়েছে এবং তারা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট হিঙ্গোলি জেলায় ‘স্কুল ঠিক করো’ প্রচারাভিযান শুরুর সময় দাদির সঙ্গে দেখা করেছিলেন দীপকে। এরপর আরও একবার তার সঙ্গে দেখা হয়। তবে গত ২০ থেকে ২৫ দিনের মধ্যে দাদির সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি।

দিল্লিতে শনিবার মুম্বাই থেকে পৌঁছানোর পর দীপকেসহ সিজেপির সহ-সমন্বয়ক সৌরভ দাস ও নেতা আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক বিক্ষোভে যোগ দিতে তারা রাজধানীতে গিয়েছিলেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেছিল দলটি। তবে জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলার বিষয় উল্লেখ করে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। ককরোচ পার্টির ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিজেপি জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬