দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ PM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে আটক করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। শনিবার (১০ অক্টোবর) দলটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য পাঁচজনকে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে। পরে তাদের একটি প্রিজনার ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। 

এদিকে আম আদমি পার্টির (আপ) নেতা নেহা বোরা, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আইনজীবী প্রশান্ত ভূষণ ও অধিকারকর্মী যোগেন্দ্র যাদবকেও আটক করেছে পুলিশ।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করার মধ্যে এ আটকের ঘটনা ঘটল।

নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, দুই জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬
১ হাজার গোলের মাইলফলক থেকে আর কতদূরে রোনালদো
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে…
  • ১০ অক্টোবর ২০২৬