ঋণখেলাপিই থাকছেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী © সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে আপিল বিভাগেও বহাল। ফলে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে, দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত রুল নিষ্পতি করতে বলেছেন আদালত।

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, তিনি ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।

এর আগে, গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এ আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিদ্বন্দ্বী এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ট্যাগ: বিএনপি
শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950