বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপি নেতাকে বহিষ্কার

১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ PM
শফিকুল ইসলাম মাসুদ

শফিকুল ইসলাম মাসুদ © সংগৃহীত

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ‘বিদ্রোহী প্রার্থী’ শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায়’ এই শাস্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।

শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন থেকেই নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি এ আসনে প্রার্থী মনোনীত করেছে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে।

এর আগে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সভাপতির পদ থেকে শফিকুল ইসলাম মাসুদকে অব্যাহতি দেওয়া হয়। গত ১১ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬