দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ AM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫১ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তার প্রথম সফর। রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ১১ জানুয়ারি বগুড়ায় রাত্রিযাপন করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় দেশনেত্রী তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণ দোয়ায় অংশ নেবেন। পরে তার রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর ১১ জানুয়ারি বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়াবাসীর গর্বের সন্তান তারেক রহমান। পরের দিন সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণ দোয়ায় অংশ নেবেন।

এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা মহাস্থানের হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। এসময় আমরা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানাব এবং পরে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950