বাতিলের দুই দিন পর পেশায় শিক্ষক জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

০৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
মো. মাজেদুর রহমান

মো. মাজেদুর রহমান © সংগৃহীত

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণার দুই দিন পর আবার তা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। 

জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় গাইবান্ধা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনের জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মনোনয়ন বাতিল করা হলেও দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকা অন্য কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় যাচাই-বাছাই করা হয়।

মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় মো. মাজেদুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সৎ ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়, আজকের সিদ্ধান্ত তারই প্রমাণ। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় গ্রেপ্তার ৫
  • ২৫ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬