সাদাপাথর লুটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা ফিরে পেলেন পদ

০২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ AM
সভাপতি ও জেলা সহ-সভাপতি সাহাব উদ্দিন

সভাপতি ও জেলা সহ-সভাপতি সাহাব উদ্দিন © সংগৃহীত

পর্যটনকেন্দ্রের সাদা পাথর লুটের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সহ-সভাপতি সাহাব উদ্দিনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। প্রায় সাড়ে চার মাসের মাথায় তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে সাদাপাথর ও ভোলাগঞ্জ কোয়ারির পাথর লুটের ঘটনায় সাহাব উদ্দিনের নাম আলোচনায় আসে এবং দুদকের তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত হয়। চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গত ১১ আগস্ট কেন্দ্রীয় দপ্তর থেকে তার পদ স্থগিত এবং পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।

সাদাপাথর লুটের মামলায় গত ১৩ সেপ্টেম্বর সিলেট নগরী থেকে র‍্যাব-৯ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। 

উল্লেখ্য, সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর বিবৃতি প্রদান করলে তাদেরও শোকজ করেছিল জেলা বিএনপি। কয়েক মাসের আইনি প্রক্রিয়া ও বহিষ্কারাদেশের পর তিনি স্বপদে না ফিরলেও দলের সাধারণ কর্মী হিসেবে পুনরায় জায়গা পেলেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬