উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি

০২ জানুয়ারি ২০২৬, ০২:২৪ AM
উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলম

উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচন করছেন দলটির যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুব আলম। ‎তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
‎
‎নির্বাচনী হলফনামায় মাহবুব আলম নিজের পেশা ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, তার বার্ষিক আয় ১৫ লাখ টাকা। তার নামে এক কোটি ১০ লাখ টাকার সম্পদ রয়েছে, তবে কোনো বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট নেই। ‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

‎হলফনামা আরও থেকে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে এক লাখ ৫৩ হাজার ৮২০ টাকা, ব্র্যাক ব্যাংকে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংকে ছয় টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে পাঁচ টাকা রয়েছে।
‎
‎ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের ছয় হাজার ৫০০ শেয়ার রয়েছে, যার মূল্য ছয় লাখ ৫০ হাজার টাকা। এর পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার। আট লাখ টাকা মূল্যের সোনাসহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেক্ট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন ৭৬ লাখ টাকা।

‎হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী এসব সম্পদের অর্জনকালীন মোট মূল্য এক কোটি ৫ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬