নির্বাচনী হলফনামা

বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মোট সম্পদ কত?

৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে সম্পদের পরিমাণ দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তার বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যার বিপরীতে তিনি ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা আয়কর পরিশোধ করেছেন।

তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা এবং আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

হলফনামা অনুযায়ী, তারেক রহমান দ্বৈত নাগরিক নন। তার বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউয়ের এন-ই-ডি-৩/বি নম্বর বাসা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বয়স ৫৭ বছরের বেশি। পেশা হিসেবে তিনি রাজনীতি উল্লেখ করেছেন।

তিনি জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তবে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে ৭৭টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে কোনো কোনো মামলায় তিনি খালাস পেয়েছেন, কোনোটি প্রত্যাহার, কোনোটি খারিজ কিংবা অব্যাহতি পেয়েছে।

তার স্ত্রী ডা. জুবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক। তাদের একমাত্র কন্যা জাইমা জারনাজ রহমান বর্তমানে ছাত্রী হিসেবে পড়াশোনা করছেন।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ রয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাংক আমানত ও নগদ অর্থ মিলিয়ে তার কাছে রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। তার স্ত্রীর ব্যাংক ও নগদ সম্পদের পরিমাণ ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা।

আরও পড়ুন: ২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগ রয়েছে প্রায় ৫ লাখ টাকা। এছাড়া কোম্পানির শেয়ার রয়েছে ৪৫ লাখ টাকার এবং কোম্পানিতে বিনিয়োগ দেখানো হয়েছে ১৮ লাখ টাকা।

তারেক রহমানের নামে ব্যাংকে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর রয়েছে এবং অন্যান্য আমানত রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৩৫ লাখ টাকার এফডিআর এবং ১৫ হাজার ২৬০ টাকার সঞ্চয়ী আমানত।

এছাড়া অর্জনকালীন সময়ে কেনা ২ হাজার ৯৫০ টাকার গহনা ও ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্র রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। কোনো আগ্নেয়াস্ত্র বা বিদেশে স্থাবর–অস্থাবর সম্পদ নেই বলেও হলফনামায় জানান তিনি।

তারেক রহমানের নিজের নামে কোনো কৃষিজমি বা গাড়ি নেই। তবে তার নামে রয়েছে ২.০১ একর ও ১.৪ শতাংশ অকৃষি জমি এবং ২.৯ শতাংশ আবাসিক জমি।

তার স্ত্রীর নামে যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি এবং ৮০০ বর্গফুট আয়তনের দুইতলা ভবন রয়েছে। হলফনামা অনুযায়ী, তারেক রহমান, তার স্ত্রী কিংবা নির্ভরশীল কারও নামে কোনো ঋণ, সরকারি পাওনা বা দায় নেই।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9