খুলনার এনসিপি নেতাকে গুলি অন্তর্কোন্দলে: পুলিশ

২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ PM
এনসিপি নেতা মোতালেব শিকদার

এনসিপি নেতা মোতালেব শিকদার © সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গার সবুজবাগ এলকার একটি বাসায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তর্কোন্দলের সূত্র ধরে এই গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলির ঘটনাস্থলে পাওয়া গেছে মাদক ও নারীর আলামত। বাসাটি তন্নী নামের এক যুবতী ও অজ্ঞাত এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে গত নভেম্বর মাসে ভাড়া নেন। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। ঘটনার পরপরই ওই বাসার ভাড়াটিয়া তন্নী ও তার স্বামী আত্মগোপন করেন।

ঘটনাস্থলে যে রুমে গুলির ঘটনা ঘটেছে সেখানে তল্লাশি করে পাওয়া গেছে বিভিন্ন ধরনের মাদক সেবনের আলামত। এছাড়া রুমের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোসা। ধারনা করা হচ্ছে ওই বাসায় মাদক ও নারীদের আড্ডার সুত্র ধরে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাৎক্ষণিক বক্তব্যে পুলিশ জানায়, গতকাল রাতে তিনজন বাসাটিতে এসেছিল। আশেপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি। এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করতো। এছাড়া বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসতো। এ ধরনের অপকর্ম ওরা জড়িত ছিলো তারা। ধারণা করা হচ্ছে অন্তর্কোন্দলের সূত্র ধরে গুলি করা হয় এই এনসিপি নেতাকে।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে স্থানীয়রা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার মাথার সিটি স্ক্যানের জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের দিকের একটি বাসার ভেতরে তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬