রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ AM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © লোগো

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: আগামী ৫ দিন কেমন থাকবে শীত, জানাল আবহাওয়া অফিস

আহত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাদের সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেন আহতরা।

এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত বলে দাবি করে তাদের দ্রুত বিচার দাবি করেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
  • ২৬ অক্টোবর ২০২৬
লম্বা ছুটি শেষে স্কুল খুলছে আজ
  • ২৬ অক্টোবর ২০২৬
‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’— ফেসবুকে সরকার সমালোচনা, আটক…
  • ২৬ অক্টোবর ২০২৬
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬