যুক্তরাজ্য শাখার আংশিক আবহায়ক কমিটি গঠন বিএনপির

১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ PM
যুক্তরাজ্য শাখার আংশিক আবহায়ক কমিটি গঠন বিএনপির

যুক্তরাজ্য শাখার আংশিক আবহায়ক কমিটি গঠন বিএনপির © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দুই সদস্যের এ কমিটির আহ্বায়ক হলেন আবুল কালাম আজাদ। সদস্য সচিব হলেন খসরুজ্জামান খসরু।

সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এ তথ্য জানিয়েছেন। অতি শিগগিরই পূর্ণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসন থেকে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আবেগ, উচ্ছ্বাসে ভাসছেন দলের লাখ লাখ নেতাকর্মী ও সকল জাতীয়তাবাদে বিশ্বাসে মানুষ।

তারেক রহমান নির্বাসন থেকে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল ১২ ডিসেম্বর শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। মির্জা ফখরুলের ঘোষণার পর থেকে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।

প্রবাসী স্বামীর আপত্তি, জাসাসের পদ ছাড়লেন ভাইরাল কনটেন্ট ক্…
  • ২৭ নভেম্বর ২০২৬
৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬