‘একটি গোষ্ঠী’ আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ PM
বক্তব্য রাখছেন তারেক রহমান

বক্তব্য রাখছেন তারেক রহমান © সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যেকোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’শীর্ষক সাপ্তাহব্যাপী কর্মশালার ষষ্ঠদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠেপড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান গণি বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ‘গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত’বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র।

হাদির ওপর হামলা ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এ দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে, এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়েছে। কিছুদিন আগে চট্টগ্রামে একইভাবে বিএনপির আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান বলেন, এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সঙ্গে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট-বড় বিষয় না, যারা বাংলাদেশী জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ—এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যেকোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে।

সবার প্রতি বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। প্রশাসন চাইলে হাদিকে গুলিবর্ষণের ঘটনার তদন্তে বিএনপি সহযোগিতা করবে বলে উল্লেখ করে তারেক রহমান প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদের যেন শাস্তি দেয়া হয়, সেজন্য সর্বোচ্চ সহযোগিতা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ছাত্রদলের নেতাদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, আমাদের দলের পরিকল্পনাগুলো তোমাদের কাছে অর্পণ করছি। আমি বিশ্বাস করি আজকে যে দায়িত্ব তোমাদেরকে দিলাম মানুষকে বোঝানোর জন্য, যে দায়িত্ব দিলাম মানুষের সমর্থন যোগাড়ের জন্য সেটি তোমরা করতে সফল হবে। কারণ তোমাদের সেই যোগ্যতা আছে, তোমাদের সেই মেধা আছে। তোমরা চাইলেই তোমরা করতে পারবে। ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড  প্রভৃতি বিষয়ে  তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছিয়ে দেবে।

অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশে তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যেকোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যেকোনো মূল্যে এই দেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদের সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্ব ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের সঞ্চালনায় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বক্তব্য রাখেন।

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9