গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ PM
সংবাদ সম্মেলন আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন জামায়াত হিন্দু শাখার ৯ নেতাকর্মী

সংবাদ সম্মেলন আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন জামায়াত হিন্দু শাখার ৯ নেতাকর্মী © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে (ঝন্টু)। তিনি বলেন, আজ (গত শনিবার) থেক আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্য সহ ৯জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কর্যক্রম থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগ করা নেতারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী, শিশির মল্লিক।

আরও পড়ুন: দেশে একটি মহল ধর্মের নামে বিভাজন তৈরি করছে: মির্জা ফখরুল

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কিনা তা আমার জানা নেই।

এদিকে, কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগ করার ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9