আসিফ মাহমুদ

শুধু দুই ছাত্র উপদেষ্টা নন, নির্বাচনে অংশ নিতে পারে সরকারে থাকা অনেকেই

২৭ নভেম্বর ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২০ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © ফাইল ছবি

শুধু দুইজন ছাত্র উপদেষ্টাই (আসিফ-মাহফুজ) নন, সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আরও বেশ কয়েকজনের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১টি জেলার ৪৪টি উপজেলায় গণগ্রন্থাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তিনি আগেই ব্যক্ত করেছেন, তবে কোন এলাকা বা আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো প্রকাশ করেননি। 

এ সময় তিনি জানান, শুধু দুইজন ছাত্র উপদেষ্টাই নন, সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আরও বেশ কয়েকজনের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশ নিতে আইনে কোনো বাধা নেই বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তবে তিনি মনে করেন, উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিলে তা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নৈতিক জায়গা থেকে আমরা মনে করি, যারাই নির্বাচনে অংশ নিতে চান, তাদের অবশ্যই পদত্যাগ করে নির্বাচনী প্রক্রিয়ায় আসা উচিত। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

কবে নাগাদ পদত্যাগ করতে পারেন বা এ প্রক্রিয়ার সময়সীমা কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিস্তারিত জানাবেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9