জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ PM
মির্জা ফখরুল ইসলাম  আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

গত ১০ বছরে জামায়াতে ইসলামী ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনিস্টিউট হলে ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণদের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায়। ছাত্র-জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে, সেই সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। দেশে যে পরিবর্তনের সুযোগ আসছে তাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করতে চায় বিএনপি। মৌলিক সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছিলো। 

তিনি বলেন, ১৫ থেকে ১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ইসলামিক ফাউন্ডেশনের সকল সমস্যা সমাধান করা হবে। ইসলামিক ফাউন্ডেশনে দলীয় লোক বসালে সঠিকভাবে চলবে না। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখার বিষয়ে বিএনপি অবিচল আছে বিএনপি। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা যায়।

বিএনপির এই নেতা বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে? এত দুর্নীতি করে? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ- সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?

মির্জা ফখরুল বলেন, গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না। বড় বড় পন্ডিততরা দেশবিদেশ থেকে এসে সংস্কারের কথা বলে শেষে যে পিআরের কথা বললো তা জনগণ বুঝেনা। গণভোটে ৪ টা প্রশ্ন রাখলে জনগণ নির্বাচনের আগের দিন পর্যন্ত এর অর্থ বুঝবে না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না। 

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
ড. ইউনুসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সাবেক ধর্ম উপদেষ্টার
  • ১৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে স্বামীর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে…
  • ১৯ মার্চ ২০২৬
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence