কবে পদত্যাগ করছেন আসিফ মাহমুদ?

০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২১ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার পরে ঢাকায় ধানমন্ডি এলাকায় থাকার প্ল্যান আছে। সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানাব। কোনো দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে আসিফ বলেন, কোনো দলে যোগ দেব কিনা, তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো। তবে নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।

ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে তিনি বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই।

বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে তাই কোনো যোগাযোগ হয়েছে কি না–– এমন প্রশ্নে তিনি বলেন, আমার কারো সাথে কোনো আলোচনা হয়নি। কেউ, রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব।

পদত্যাগ কবে: এর আগে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা তখন আরও সময় চান। সে হিসেবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আসিফ পদত্যাগ করতে পারেন বলে জানা যাচ্ছে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আসিফ মাহমুদ বলেছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আরেক উপদেষ্টা মাহফুজ আলমও এক অনুষ্ঠানে বলেন, ‘দুই মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন পদত্যাগ করব, তা জানি না।’

তথ্যমতে, আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসন। তবে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছেন।

অন্যদিকে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসন গঠিত। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে।  

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081