টাঙ্গাইল-৪ আসনে বেনজির টিটোকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশা

০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩০ PM
বেনজির আহমেদ টিটো

বেনজির আহমেদ টিটো © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটি থেকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আলোচিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বেনজির আহমেদ টিটো। তবে এ আসনে ব্যবসায়ী লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেওয়ায়, তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

এ আসনে অন্তত ছয় প্রার্থী মনোনয়ন চাইলেও ধারণা করা হচ্ছিল অপেক্ষাকৃত তরুণ ছাত্রদলের সাবেক নেতা বেনজির আহমেদ টিটোই মনোনয়ন পাবেন। তবে তাকে মনোনয়ন না দেওয়ায় হতাশ হয়েছেন তার সমর্থকরা। এরপরও বিদ্রোহী কোনো কর্মকাণ্ড করতে না দিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বেনজির আহমেদ টিটো।

গুঞ্জন রয়েছে, গত ১৫ বছর নেতাকর্মীদের কোনো খোঁজ খবর রাখেননি লুৎফর রহমান মতিন। তাকে মনোনয়ন দেয়ায় নির্যাতিত নিপীড়িত তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত টাঙ্গাইল-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন বেনজির আহমেদ টিটো। দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে নিয়মিত এলাকায় গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন তিনি। বিগত আওয়ামী লীগ আমলে নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর রাখা, তাদের পাশে দাঁড়ানো ও সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বেনজির আহমেদ টিটো।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মী জানান, এলাকায় বেনজির আহমেদ টিটোর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ আসনে বেনজির আহমেদ টিটোর পরিবর্তে অন্যকাউকে দলীয় প্রার্থী করলে ভরাডুবি ছাড়া কোনো রেজাল্ট হবে না। 

নাম প্রকাশ না করার শর্তে বেনজির আহমেদ টিটো এক অনুসারী বলেন, কালিহাতীতে বেনজির আহমেদ টিটোকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা আন্দোলন করব। প্রয়োজন হলে অন্য চিন্তা করব।

মনোনয়ন পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনেও পরিকল্পনা আছে বলে মনে করছে সমর্থকরা। এ সময় কালিহাতী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেকেই মনঃক্ষুণ্ন হয়ে পড়েছে বলে জানান।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বেনজির আহমেদ টিটো বলেন, এখনো চূড়ান্ত মনোনয়ন হয়নি। তাই নেতাকর্মীরা শান্ত রয়েছে। দল বিবেচনা করে আগামীতে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে বলে আশা করছি। আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার বিদ্রোহী আন্দোলন করতে দেইনি।

যশোরে ফ্যামিলি কার্ডের তালিকায় ৬২ ধনী নারী, তিন কর্মকর্তার …
  • ০৪ জুন ২০২৬
পুকুরে গোসল করতে নেমে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ০৪ জুন ২০২৬
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক, আস্তানা গুঁড়িয়ে দিল কো…
  • ০৪ জুন ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে সার্ভিস কোঅর্ডিনেটর, আবে…
  • ০৪ জুন ২০২৬
২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০৪ জুন ২০২৬
জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি : মির্জা ফ…
  • ০৪ জুন ২০২৬