বিএনপির মনোনয়ন না পাওয়ায় রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

০৪ নভেম্বর ২০২৫, ০১:৫১ PM
গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা

গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা না করায় কর্মী-সমর্থকরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন তারা। 

এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় মনোনয়নবঞ্চিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক তায়েবুর রহমান হিরণের ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে। 

তারা অনেকে ট্রেনের সামনে উঠে পড়েন ও রেললাইনে শুয়ে রেলপথ অবরোধ করেন। এ সময় তারা ‘টাকা দিয়ে রাজনীতি, চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ঢাকার দিকে যাচ্ছিল। সাড়ে ৯টার দিকে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা তায়েবুর রহমান হিরণের কর্মী-সমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন।’

আরও পড়ুন: এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এতে অন্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায় জানিয়ে ওসি আরও বলেন, রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বোঝাতে চেষ্টা করেন। সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ থেকে বিক্ষোভকারীরা সরে গেলে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: …
  • ১৫ জুলাই ২০২৬
৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপির নয়, এখন জনগণের সম্পদ: প্রধা…
  • ১৫ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ, আবেদন করতে পারবেন…
  • ১৫ জুলাই ২০২৬
জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে থাকছেন যারা
  • ১৫ জুলাই ২০২৬
নবীনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence